১৮ নভেম্বর ২০২৬, বুধবার, ০৬:২২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে পরোয়ানাভুক্ত ৪ আ`সা`মি গ্রে`ফ`তা`র
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১৮-১১-২০২৬
দুর্গাপুরে পরোয়ানাভুক্ত ৪ আ`সা`মি গ্রে`ফ`তা`র

রাজশাহী জেলার দুর্গাপুর থানা পুলিশের ধারাবাহিক অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। দুর্গাপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১, জিআর নং- ১৩৮/১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ মালন (৩৮), পিতা- জামাল উদ্দিন, সাং- আমগাছী পশ্চিমপাড়া, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। ২, সিআর নং- ৮২০/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ সাইফুল ইসলাম, পিতা- শসসের আলী, সাং- হারিয়া পাড়া, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী। ৩, একই মামলার পরোয়ানাভুক্ত আসামি মোছাঃ গলেনা, স্বামী- আঃ রাজ্জাক, সাং- পলাশবাড়ী, ডাক- হাট গোদাগারী, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী।


৪, জিআর নং- ২০৮/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি মোঃ গোলাম রব্বানী মামুন (৪০), পিতা- নাজিম উদ্দিন প্রাং, সাং+ডাক- পানানগর, থানা- দুর্গাপুর, জেলা- রাজশাহী।


গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন,আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। পরোয়ানাভুক্ত আসামিরা দীর্ঘদিন পলাতক থাকলে মামলার বিচার প্রক্রিয়া ব্যাহত হয়, ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হন। তাই আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। তিনি আরও বলেন, দুর্গাপুরকে অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন, আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় পাশে আছি। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাইসহ যেকোনো অপরাধের তথ্য পেলে সঙ্গে সঙ্গে থানায় জানান, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।



শেয়ার করুন